একজন মহান হৃদয়ের বৃদ্ধ লোকের গল্প অথবা সততার পুরস্কার

  একজন মহান হৃদয়ের বৃদ্ধ লোকের গল্প অথবা সততার পুরস্কার 

এক দেশে ছিল এক রাজা।  হা দেশে তো রাজা থাকতেই পারে, এতে আবার বিশেষত্ব কি আছে ? আছে ! আছে ! তিনি আবার খুব ভালো মানুষ রাজা ,প্রজারা কিভাবে ভালো থাকতে পারে, এই নিয়ে  তিনি সব সময় চিন্তায় থাকেন।  একসময় রাজার মনে হলো আচ্ছা একটু পরীক্ষা করে দেখি তো প্রজারা আমাকে নিয়ে কি ভাবছে ,তাদের বিবেক ,বিবেচনা কেমন? এই ভেবে রাজা মহাশয়  একটি ব্যস্ত রাস্তায় একটি  পাথর রেখে ছিলেন । তারপর  তিনি পাশের  ঝোপের মধ্যে লুকিয়ে গেলেন । সেখান   থেকে  তিনি লুকিয়ে দেখছিলেন , তার প্রজাদের বিবেক বিবেচনা কেমন ,রাজার প্রতি তাদের আনুগত্যই বা কতটুকো?



কিছুক্ষণ পরে একদল লোক  সেই রাস্তা দিয়ে বাজারে যাচ্ছিল, তারা রাস্তার মধ্যে  পাথর দেখেও পাশ কাটিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরেই আবার একদল মানুষ  আসলেন, রাস্তার মাঝে  পাথর দেখে, তারা রাজাকে  দোষারূপ করে গালমন্দ করতে করতে প্রস্থান করেছিল । সব কিছু দেখে শুনে  রাজার মনটা  খুবই খারাপ হয়ে ছিল ।

এর কিছুক্ষন পর আরো একদল লোক আসলো । সেই লোকগুলিও   রাস্তা পরিষ্কার না থাকায়, রাজাকে নানাভাবে গালমন্দ  করতে থাকে। কেউই সেই পাথরটিকে সরানোর কোনো চেষ্টাই করল না, এতে রাজা খুবই হতাশ ও বিষন্ন  হলেন। তিনি তার দেশের মানুষদের জন্য অনেক  করেছেন, অথচ প্রজারা   পাথর না সরিয়ে উল্টো রাজাকে গালমন্দ করছে।  রাজার দেশ চালানোর যোগ্যতা নিয়ে কটাক্ষ করছে। 

এর কিছুক্ষন পরে রাজা দেখতে পেলেন একজন বয়স্ক কৃষক কাঁপতে কাঁপতে রাস্তা দিয়ে দুর্বল ভাবে মাথায় একটি ঝুঁড়ি নিয়ে এগিয়ে আসছেন।পাথরটির কাছে আসতেই, সেই কৃষক  তার ঝুড়িটিকে নামিয়ে রাখলেন। এরপর বৃদ্দ লোকটি  যা করলেন তা দেখে রাজা রীতিমতো  বিস্মিত হয়ে গেলেন । সেই কৃষকটি পাথরটিকে প্রানপনে ঠেলতে লাগলেন, এবং প্রচন্ড  হাঁপিয়ে যাবার পরও তিনি সেই পাথরটিকে ঠেলেই যাচ্ছেন। অবশেষে তিনি সাফল্যের হাসি হাসলেন, পাথরটিকে রাস্তা থেকে কোনোমতে সড়াতে সফল হলেন।

সেই কৃষকটি রাস্তার  দিকে ফিরে তাকিয়ে দেখেন, যেখানে পাথরটি রাখা ছিল, সেখানে একটি  ব্যাগ এবং একটি চিঠি।  সেই ব্যাগটি ভর্তি ছিল স্বর্ণমুদ্রায় ,এবং চিঠিটিতে লিখা আছে- “ এই ছোট্ট উপহারটি রাজার তরফ থেকে, সেই মহান হৃদয়ের মানুষটির জন্য যিনি এই পাথরটিকে সরাবেন ।“


নৈতিক শিক্ষা:ভালো কাজ করেও অনেকসময় সমালোচিত হতে হয় এবং অলসতার কারণে আমরা জীবনের অনেক সুবর্ণ সুযোগকে নষ্ট করি।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

ঘুম গবেষক সুলেমান