তারাই নিশ্চিন্তে বসে থাকতে পারে,যারা উঁচুতে আছে
একটি বাজ পাখি গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিল এবং কিছুই করছিল না।
ছোট খরগোশ বাজ পাখিকে দেখে জিজ্ঞেস করল:
জনাব আমিও কি আপনার মত নিশ্চিন্তে বসে বিশ্রাম নিতে পারিনা ?
অবশ্যই পারো , কেন নয়, তিনি উত্তর দিলেন।
খরগোশটি গাছের নিচে ছায়ায় বসে নিশ্চিন্তে বিশ্রাম নিতে লাগল। হঠাৎ একটি শিয়াল মামা হাজির, খরগোশটিকে ধরে খপাৎ করে খেয়ে ফেলল।
নৈতিক শিক্ষা : কিছু না করে নিশ্চিন্তে বসে থাকতে চাইলে , আপনাকে ক্ষমতাশালী হতে হবে অর্থাৎ খুব উঁচুতে বসতে হবে।


0 মন্তব্যসমূহ