মহান আল্লাহ যা করেন , ভালোর জন্যই করেন

 

মহান আল্লাহ যা করেন , ভালোর জন্যই করেন 

অনেক দিন আগের কথা।  এক বেবসায়ী জাহাজে করে দূর দেশে যাচ্ছিলেন।  হটাৎ সমুদ্রের  মাঝখানে জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে।



ঝড়ের তীব্রতায় জাহাজটি  লন্ডভন্ড হয়ে গহীন সমুদ্রে তলিয়ে গেলো । সেই লোকটি সৌভাগ্যক্রমে  ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো।সৃষ্টি কর্তাকে কাছে প্রথমেই  প্রানখুলে পার্থনা করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো , তার জীবন রক্ষা  করার  জন্যে। সে বেশির ভাগ সময়  সাগরের তীরে  বসে থাকতো এই আশায় , যদি কোনো জাহাজ এই দিকে আসে ।দৈনিকই  সে মনে কষ্ট  নিয়ে ফিরে আসত। সে থাকার  জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেললো।  মাছ ধরে এবং জঙ্গল থেকে  ফলমূল সংগ্রহ  করে এইগুলো খেয়েই সে কোনো রকমে  বেঁচে থাকলো।

হঠাৎ  একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল।  সে যখন ফিরে এলো তখন হতবাক হয়ে দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।লোকটি চিৎকার করে কেঁদে উঠলো আফসোস করে বলতে লাগলো ‘হায় আল্লাহ,তুমি আমার ভাগ্যে শেষ পর্যন্ত এটাও রেখেছিলে!’


পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো।দেখলো একটি জাহাজটি তাকে উদ্ধার করার জন্য এসেছে । সে অবাক হয়ে বললো,‘তোমরা কিভাবে জানলে যে, আমি নির্জন দ্বীপে  আটকা পরে আছি!’জাহাজের ক্যাপ্টেন হেসে জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।'

মহান আল্লাহ যা করেন , ভালোর জন্যই করেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

ঘুম গবেষক সুলেমান